জরুরি রক্তের ব্যবস্থা
রোগীর পরিবার অনুরোধ জানালে আমরা যাচাই করে উপযুক্ত রক্তদাতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি।
কারও জরুরি রক্তের প্রয়োজন হলে ওয়েবসাইটের ফর্মে রক্তের গ্রুপ, হাসপাতাল ও প্রয়োজনের সময় জানানো যাবে।
আমাদের স্বেচ্ছাসেবক ফোনে অনুরোধ যাচাই করেন। যাচাইয়ের পর অনুরোধটি সাইটে দেখানো হয় এবং উপযুক্ত দাতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।
রক্ত পাওয়া গেলে অনুরোধটি পূরণ হয়েছে বলে বন্ধ করা হয়।